Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা সুন্দরগঞ্জে হার্ট ও কিডনির রোগে আক্রান্ত শিশু রাকিব বাঁচতে চায়

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ১৮৫ Time View

Oplus_131072

স্টাফ রিপোর্টঃ হার্ট ও কিডনির রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে ভুগছে সাড়ে ছয় বছরের ফুটফুটে শিশু রাকিব মিয়া। শিশু রাকিবের আকুতি সে বাঁচতে চায় এবং সমাজের আর দশটা শিশুর মত সে লেখাপড়া করতে আগ্রহী।
সংসারের একমাত্র ছেলে সন্তানকে বাঁচাতে নিজেদের শেষ সম্বল গরু-ছাগল ও গহনা বিক্রি করে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছেন বাবা-মা। সন্তানের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ইতোমধ্যে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। ছেলের চিকিৎসার জন্য অসহায় হতদরিদ্র বাবা-মায়ের করুণ আর্তনাদের মর্মস্পর্শী ঘটনাটি গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামে। শিশু রাকিব এর বাবা মোঃ আজিজুল হক একজন দিনমজুর। তার নেই কোন জমিজমা, আছে শুধু বাস্তুভিটায় ৭/৮ শতক জমি। দিনমজুরিতে কোন রকমে চলে তাদের ৫ সদস্যের সংসার। ঐ দম্পতির কনিষ্ঠ সন্তান রাকিবের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না। এছাড়া তাদের ৯ বছর বয়সী ছেলে আরিফুজ্জামান চতুর্থ শ্রেণিতে এবং ১৩ বছর বয়সী মেয়ে রাওফা সিদ্দিকী বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া ছেলে-মেয়ে রয়েছে। রাকিবের বয়স যখন এক বছর তখন থেকে তার জ্বর, সর্দি, মাথাব্যথাসহ নানা সমস্যা দেখা দেয়। পরে নানা পরীক্ষা নিরিক্ষার পর দেখা যায় রাকিবের হার্ট ও কিডনির সমস্যা। তার এখন হার্ট ও কিডনি অপারেশন করা জরুরি। এ অপারেশন ও দীর্ঘদিন চিকিৎসায় অন্ততপক্ষে ১০/১২ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু হতদরিদ্র রাকিবের বাবা-মায়ের পক্ষে এত টাকা সংগ্রহ করা কোনভাবেই সম্ভব না। তাই সন্তান রাকিবের জীবন বাঁচাতে সুচিকিৎসার জন্য সহৃদয়বান দানশীল ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নিকট সাহায্যের আবেদন
করেছেন বাবা-মা। সাহায্য পাঠানোর ঠিকানা, পিতা মোঃ আজিজুল হক, নগদ হিসাব নম্বর- ০১৩৩৩৯০১০৩৪ ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা সুন্দরগঞ্জে হার্ট ও কিডনির রোগে আক্রান্ত শিশু রাকিব বাঁচতে চায়

Update Time : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫