
স্টাফ রিপোর্টার: তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ৩১। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) আওতায় আয়োজিত এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
সম্মেলনে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলে রয়েছেন সংস্থার নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম, সমন্বয়কারী কিশোর কুমার সরকার ও সহ-সমন্বয়কারী জয়া প্রসাদ। তারা আগামী ১২ নভেম্বর রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ এগিয়ে নিতে এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সম্মিলিত করণীয় নিয়ে আলোচনা হবে সম্মেলনে।
বাংলাদেশের জলবায়ুঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করা জিইউকের প্রতিনিধিদের এ অংশগ্রহণ স্থানীয় অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি করবে।

Reporter Name 
















