Dhaka ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতার অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা বাস-অটোরিকশা দ্বন্দ্ব: নওগাঁয় দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন নৌকা বাইচ প্রতিযোগিতা: ব্যক্তি উদ্যোগে টিকে আছে ঐতিহ্য, নেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিউইয়র্কে দুর্যোগপূর্ণ আবহাওয়া, উপকূলীয় বন্যার সতর্কতা বহাল ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিন্টু : শহরে প্রথম জানাজা, বাদ এশা গটিয়ায় দাফন দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: নতুন রূপ ও প্রত্যয় নিয়ে এলো স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ জ্বালানি তেলের দাম বৃদ্ধি: খরচ কত হবে, কত দামে বিক্রি হবে ধান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল 

উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমানের দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘সচেতন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে স্থানীয় উত্তর গিদারী রেজিয়া মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল ওয়াহেদ বাবলুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রশিদ সরকার, হাফেজ মো. খায়রুল ইসলাম, ফয়জার রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “প্রধান শিক্ষক বেলুছুর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত। তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেই বেতন-ভাতা উত্তোলন করছেন এবং গাইবান্ধা শহরে বসেই হাজিরা খাতায় স্বাক্ষর করেন।” বক্তারা আরও অভিযোগ করেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতার অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

Update Time : ১২:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬