Dhaka ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

এমপি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১০৩ Time View

সিরাজগঞ্জ  প্রতিনিধি:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মানহানির এই মামলায় এর আগে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় বিচারক এই গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি নাসির উদ্দিন জানান, গত ২ এপ্রিল কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে ২১ এপ্রিল (আজ) আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন আদালত। নির্ধারিত তারিখে তিনি হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আজ দুপুর ১২টার দিকে এ বিষয়ে জানতে সংসদ সদস্য আমির হামজার মুঠোফোনে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ব্যস্ততা দেখিয়ে বলেন, ‘গাড়ির ভেতর আছি, পরে কথা বলব।’ সিরাজগঞ্জের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জানি না ওসব।’

মামলার বিবরণীতে জানা যায়, গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। একই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। পরবর্তীতে সেই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেছিলেন সংসদ সদস্য আমির হামজা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

এমপি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা

Update Time : ০৩:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬