Dhaka ১০:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন  যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

কবি সরোজ দেব স্মরণে ‘রোদে ভিজে বাড়ী ফেরা’ শীর্ষক অনুষ্ঠান ২৫ এপ্রিল

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ১৭১ Time View

প্রেস বিজ্ঞপ্তি:

গাইবান্ধার প্রথিতযশা কবি সরোজ দেব স্মরণে ‘রোদে ভিজে বাড়ী ফেরা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) গাইবান্ধা জেলা শহরের পৌরপার্কে শহিদ মিনার চত্ত¡রে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।

সাহিত্য ও আবৃত্তি চর্চা কেন্দ্র বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি পিটু রশিদ জানান, সকাল ১০টায় কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল চারটায় আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাঁজপত্র ‘মুখ’ এর মোড়ক উন্মোচন করা হবে।

আবৃত্তি প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওরে নবীন ওরে আমার কাঁচা’ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতাটি আবৃত্তি করতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘প্রাকৃতিক দৃশ্য’ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ‘বৈশাখি মেলা’ আঁকতে হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে শিশু-কিশোরদের নিবন্ধন করতে হবে। ২৪ এপ্রিলের মধ্যে নিবন্ধন করা যাবে শহরের স্টেশন রোডের সু-প্যালেস এবং সার্কুলার রোডের আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট সংলগ্ন নগর মাল্টিমিডিয়ায়। নিবন্ধন ফি ৫০ টাকা। নিবন্ধন করতে যোগাযোগ করতে পারেন পিটু রশিদ- ০১৭২৩-৮৫৮০৮৫ এর সাথে।

অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে ইবনে সিরাজ (সাহিত্য), সুলতান উদ্দিন আহমেদ (কবিতা), বিপুল দেব (নাটক), মুকুল রায় (সাহিত্য), ফেরদৌসি বেগম বিউটি (কাব্যগ্রন্থ), রজতকান্তি বর্মন (সাংবাদিকতা), শেখ জিয়াউল করিম টিপু (অংকন), আশিকুর রহমান ইমন (গ্রাফিক্স), কায়সার রহমান রোমেল (গ্রাফিক্স)।

লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পুরোধা কবি সরোজ দেব ১৯৪৮ সালের ২৬ মার্চ গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার পৈত্রিক নিবাসে জন্মগ্রহন করেন। বার্ধক্য ও অসুস্থ্যতাজনিত কারণে গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন সর্বজন প্রিয় এই মানুষটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

কবি সরোজ দেব স্মরণে ‘রোদে ভিজে বাড়ী ফেরা’ শীর্ষক অনুষ্ঠান ২৫ এপ্রিল

Update Time : ০১:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫