Dhaka ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

কাকে বিয়ে করলেন তাসনিয়া ফারিন

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ৫৩৩ Time View

গুঞ্জন ছিল এক অভিনেতার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। এ নিয়ে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম, জোর চর্চা হয়েছিল। একবার ফারিনের বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে এবার সব গুঞ্জনের ইতি টেনে বিয়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী।
সোমবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী। জানালেন, তিনি বিয়ে করেছেন। আর পাত্র তার দীর্ঘ দিনের প্রেমিক। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি কোন অভিনেতা নন। এমনকি মিডিয়ার সাথেও কোন সংযোগ নেই তার। শেখ রেজওয়ান বিদেশে কর্মরত রয়েছেন।
বিয়ের আগে সাড়ে আট বছরের সম্পর্ক ছিল তাদের। কলেজে পড়ার সময় দুজনে প্রেমে পরেন। সেই সম্পর্ক পূর্ণতা পেল ১১ আগস্ট। সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘সাড়ে আট বছরের সম্পর্কের পর ১১ আগস্ট আমরা অফিসিয়ালি একত্রে হবার সিদ্ধান্ত নিয়েছি।’
অভিনেত্রী নিজের স্বামীর উদ্দেশ্যে লিখেছেন, ‘আমরা কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিলাম। প্রথম ক্যামেরার সামনে আসার আগে তুমি ছিলে আমার জন্য ছায়ার মতো। আমার কাজের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে অনুপ্রাণিত করে এবং আমাকে সমর্থন জুগিয়েছো। আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে। এটা এখনও অবাস্তব মনে হয় যে আমি এমন স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন লালন করব।’
ঘনিষ্ঠজন ও পরিবার পরিবেষ্টিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের আকদ সম্পন্ন হয়েছে। তার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি আবার দেশে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করবেন এই জুটি। ভক্ত অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন ফারিন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

কাকে বিয়ে করলেন তাসনিয়া ফারিন

Update Time : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩