Dhaka ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

গাইবান্ধা ও রংপুরে র‍্যাবের পৃথক অভিযান: ফেন্সিডিল, এস্কাফ ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১১২ Time View

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধা ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফ এবং ৮.৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। গত বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ও রাতে এই অভিযানগুলো পরিচালিত হয়।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-১৩ এর দুটি পৃথক দল এই জোড়া অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানটি পরিচালিত হয় গাইবান্ধার পলাশবাড়ীতে। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে র‍্যাব-১৩ (গাইবান্ধা ক্যাম্প)-এর একটি আভিযানিক দল পলাশবাড়ী থানাধীন রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী ‘এসআই এন্টারপ্রাইজ’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৮৪ বোতল ফেন্সিডিল এবং ৬৫ বোতল এস্কাফ জব্দ করা হয়। এ ঘটনায় ওই বাসের যাত্রী মোঃ মহসীন (৪৪)-কে গ্রেফতার করে র‍্যাব। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের মিঠাপুকুর এলাকায় অপর অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১৩ (সদর কোম্পানি, রংপুর)। গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানাধীন বড় হযরতপুর ইউনিয়নের খামার ফতেপুর গ্রামে অভিযান চালায় র‍্যাবের আভিযানিক দলটি। সেখানে একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি ইজিবাইকে তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৮.৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় গাঁজা বহনের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীবপুর গ্রামের মোঃ শমসের আলীর ছেলে মোঃ আমজাদ হোসেন (৪০) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর (বেড়াকুটি বাজার) গ্রামের মৃত ওসমান আলীর স্ত্রী মোছাঃ আজিমা বেগম (৩০)

র‍্যাব-১৩ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এলিট ফোর্সটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

গাইবান্ধা ও রংপুরে র‍্যাবের পৃথক অভিযান: ফেন্সিডিল, এস্কাফ ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০১:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬