Dhaka ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিউইয়র্কে দুর্যোগপূর্ণ আবহাওয়া, উপকূলীয় বন্যার সতর্কতা বহাল ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিন্টু : শহরে প্রথম জানাজা, বাদ এশা গটিয়ায় দাফন দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: নতুন রূপ ও প্রত্যয় নিয়ে এলো স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ জ্বালানি তেলের দাম বৃদ্ধি: খরচ কত হবে, কত দামে বিক্রি হবে ধান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল  ৩৫ বছর পূর্তিতে স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মরিচ-ভুট্টার চর, নদ-নদীর ঢেউ: পর্যটনের নতুন কেন্দ্র হতে পারে গাইবান্ধা জনগণের কাছ থেকে সাড়ে ১০ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার

গাইবান্ধা পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ২৯৯ Time View

প্রতিনিধি গাইবান্ধা
‘গাইবান্ধা পৌরবাসীর অঙ্গীকার, শহর রাখবো পরিষ্কার’ স্লোগানকে সামনে রেখে পৌর শহরে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান হয়েছে।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরপার্কে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বর থেকে এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসন, পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে এ অভিযান চালায়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। নিজের শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক পৌরবাসীকে উদ্যোগী হতে হবে।
গাইবান্ধা শহর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপি এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক মাজহারউল মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমসহ জেলা, সদর উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তা—কর্মচারী, ব্র্যাক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ পরিচ্ছন্নতা অভিযানে গাইবান্ধার বিভিন্ন ইয়ুথ গ্রুপ, রোভার স্কাউট ও ছাত্র প্রতিনিধিসহ চার শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিউইয়র্কে দুর্যোগপূর্ণ আবহাওয়া, উপকূলীয় বন্যার সতর্কতা বহাল

গাইবান্ধা পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০১:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪