Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী  কুকুরের আক্রমণে শিশুসহ ৮ জন আহত, আক্রান্ত গবাদি পশুও সরকারি কর্মকর্তা পরিচয়ে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ২ প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু: সমকালীন পাঠ ও কথামালা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ একটু উদ্যোগ ও চেষ্টা মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মেঘনায় ট্রলার ডুবি: দুই দিন পর ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বাবার উদ্যোগ ও প্রচেষ্টাই মানুষের জীবনে স্বনির্ভরতা আনতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গো-খাদ্য সংকট, বিপাকে গবাদি পশু খামারি ও মালিকরা জাতিসংঘে নেই মোদী-পুতিন-শি: তিন প্রভাবশালী নেতার অনুপস্থিতি নিয়ে আলোচনা

কুকুরের আক্রমণে শিশুসহ ৮ জন আহত, আক্রান্ত গবাদি পশুও

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ Time View
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের আক্রমণে শিশুসহ ৮ জন আহত হয়েছেন। একই ঘটনায় দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে এলাকাবাসী কুকুরটিকে মেরে ফেলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের মৃত জয়ন উদ্দিনের ছেলে মো. আব্দুল হান্নান (৫০) ও মো. তোফাজ্জল হোসেন (৭০), মৃত রয়েজ উদ্দিনের ছেলে মো. ছবির মিয়া (৫৫); দেওডোবা গ্রামের হাফিজুরের ছেলে মো. সোহাগ মিয়া (৪) ও একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. আতোয়ার রহমান (৫০); মনিরাম গ্রামের সফিয়াল মিয়ার ছেলে মো. জহুরুল ইসলাম (২৫) ও মৃত মোজাহারের ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. হাসান আলী (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইছলার বাজারের নৈশপ্রহরী মো. হাসান আলী ডিউটি শেষে বাড়ি ফেরার পথে কুকুরটির আক্রমণের শিকার হন। এর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে জামাল গ্রামে ঢুকে একে একে চারজনকে কামড়ে আহত করে কুকুরটি।
আব্দুল হান্নানের গলায়, তোফাজ্জল হোসেনের দুই হাতে, ছবির মিয়ার শরীরে এবং শিশু সোহাগ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের আঘাত রয়েছে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে মনিরাম গ্রামের গাজীর মোড় এলাকায় আরও তিনজনকে কামড়ায় কুকুরটি। তাদের মধ্যে আতোয়ার রহমানের মুখ ও পায়ে, জহুরুল ইসলামের বাম হাতে এবং রুবেল মিয়ার ডান হাতে কামড়ের আঘাত রয়েছে।
জামাল গ্রামের আহত চারজন পার্শ্ববর্তী পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তাদের বাড়িতে ফিরে যাওয়ার পর রংপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে মনিরাম ও দেওডোবা গ্রামের আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, মানুষের উপর আক্রমণের পাশাপাশি কুকুরটি দু’টি গরু ও চারটি ছাগলকেও কামড়েছে। হামলার পর কুকুরটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী কুকুরটিকে ধরে মেরে ফেলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী 

কুকুরের আক্রমণে শিশুসহ ৮ জন আহত, আক্রান্ত গবাদি পশুও

Update Time : ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬