Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

মহান শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধায় ছাত্র সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের ১ নম্বর রেলগেট সংলগ্ন জেলা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা সংসদের সহ-সভাপতি রুবেল শেখের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সাধারণ সম্পাদক আবির খান, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার বর্মন, সদস্য ইশরাত জাহান এবং দাড়িয়াপুর হাজী ওসমান গনি কলেজ শাখার সভাপতি মৌমিতা ফেরদৌসী দিশা প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে জীবন উৎসর্গ করা ছাত্রদের স্বপ্ন স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও বাস্তবায়ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, একমুখী ও গণমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়ন রাজপথে লড়াই অব্যাহত রাখবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন শরীফ শিক্ষা কমিশনের বৈষম্যমূলক শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলনে নেমে মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ বেশ কয়েকজন ছাত্র শহীদ হন। সেই ঐতিহাসিক আত্মত্যাগকে স্মরণ করে প্রতিবছর এ দিনটিকে ‘শিক্ষা দিবস’ হিসেবে পালন করে আসছে ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

Update Time : ০৬:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬