
বিশেষ প্রতিনিধি: পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিজ সিমিতির সদস্যদের মাঝে শাক-সবজির বীজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে|
বিজ গোবিন্দগঞ্জ শাখা অফিস চত্বরে বুধবার বিকেলে বীজ ও ফলদ চারা বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, বিজ-এর প্রধান কার্যালয়ের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিনিয়র সহকারি পরিচালক মতিউর রহমান ও কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন|
সাব-জোনাল ম্যানেজার বকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বিজের গোবিন্দগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান ও কৃষি কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মাহামুদ হাসান প্রমূখ।
কর্মসূচীর আওতায় সমিতির প্রত্যেক সদস্যের মাঝে একটি করে লালশাক, চাল কুমড়া, ঝিঙে, ঢেঁড়স,বরবটি বীজ এবং আম ও লিচুর চারা বিতরণ করা হয়|

Reporter Name 


















