Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার্থীদের জন্য ইমদাদুল হক মিলনের বিশেষ উপহার সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

গোবিন্দগঞ্জে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১২৮ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ শহরের পুরাতন বন্দরনাট মন্দির থেকে একটি রথ টেনে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষে রথটি পুনরায় পুরাতন বন্দর নাট মন্দিরে আনা হয়।
এ উপলক্ষে পুরাতন বন্দর নাট মন্দিরের আয়োজনে শোভাযাত্রায় উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিটের সদস্য গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব ডাঃ আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব,সাধারন সম্পাদক রিমন তালুকদার,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান কল্যাণ ফ্রন্ট আহবায়ক দেবাশীষ কুমার চাকী কাজল, সদস্য সচিব গোবিন্দ কুমারসহ বিপুলসংখ্যক হিন্দুভক্ত অংশ গ্রহণ করেন।
শুক্রবার বিকেলে পুরাতন বন্দর নাট মন্দির থেকে রথ বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রা উৎসব নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য
মোতায়েন করা হয়।
এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ৫ জুলাই শনিবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রার মাধ্যমে উৎসব শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

শিক্ষার্থীদের জন্য ইমদাদুল হক মিলনের বিশেষ উপহার

গোবিন্দগঞ্জে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

Update Time : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫