Dhaka ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু 

ঘোড়াঘাটে হাঁস আনতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৪৩ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে পানিতে ডুবে সাকোয়াত (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকোয়াত ওই এলাকার মৃত মমদেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাকোয়াদ তার পালিত হাঁসগুলোকে নদী পার করে ওপার থেকে এপারে আনতে নদীতে নামেন। এ সময় নদীর মাঝপথে গিয়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে হাঁস আনতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

Update Time : ১০:০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬