Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

চিকিৎসায় বাড়িভিটাও শেষ, তবুও সুস্থ হয়নি মেয়ে : সাহায্যের আবেদন বাবার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক: একদিন জনি মিয়ার সব ছিল, এখন আর কিছু নেই। জীবন বাঁচাতে বাধ্য হয়ে রিকশা চালাতে হচ্ছে। ‎বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসীর চিকিৎসার জন্য জমানো টাকা থেকে শুরু করে আবাদি জমি বিক্রির টাকাও শেষ করেছেন। এমনকি মাথা গোঁজার ৪ শতক বাড়িভিটেটুকু বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। কিন্তু কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন স্পাইনা বাইফিডা নিউরোজেনিক রোগে আক্রান্ত জান্নাতুল ফেরদৌসীর চিকিৎসা দেশে সম্ভব নয়, বিদেশে চিকিৎসা করাতে এক থেকে দেড় কোটি টাকা ব্যয় হবে।

‎জান্নাতুল ফেরদৌসীর বয়স এখন ১৭ বছর, কিন্তু দেখতে ৫/৬ বছরের শিশুর মতো। ২০০৯ সালের জানুয়ারিতে জন্মের পর থেকে জান্নাতুল ফেরদৌসী সারাক্ষণ পায়খানা ও প্রসাব করে। এতে তার কোমরের নিচের অংশে পচন ধরেছে। এছাড়াও তার বামপাশের কিডনিও ড্যামেজ হয়ে গেছে। ‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুণভরি গ্রামে জনি মিয়ার বাড়ি। তার আরও দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দুই মেয়ে মাদরাসায় পড়ে আর ছেলের বয়স তিন বছর।

‎মেয়ের চিকিৎসায় সব হারানো জনি মিয়া (৪২) এখন গাইবান্ধা শহরতলিতে স্ব-পরিবারে ভাড়া বাসায় থাকেন। তিনি নিজেও অসুস্থ, ভারি কাজ করতে পারেন না। রিকশা চালিয়ে মেয়ের চিকিৎসা ও পরিবারকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। এমতাবস্থায় তিনি সমাজের বিত্তবানদের প্রতি সাহায্য পাঠানোর আবেদন জানিয়েছেন। জনি মিয়াকে সাহায্য পাঠানোর বিকাশ ও নগদ নম্বর: ০১৭১৪৮৪৪৪০৭।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

চিকিৎসায় বাড়িভিটাও শেষ, তবুও সুস্থ হয়নি মেয়ে : সাহায্যের আবেদন বাবার

Update Time : ১২:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬