Dhaka ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের নির্মান কাজ অনুমোদন: ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি টাকা নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায় প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানে পলাশবাড়ীর তুবা’র প্রথম স্থান অধিকার

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১৩৯ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায় প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক কুইজ (সাধারণ জ্ঞান) পলাশবাড়ীর মেধাবী রওনক জাহান তুবা’র প্রথম স্থান অধিকার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গত ২১ এপ্রিল পিটিআই হলরুমে বিতরণী অনুষ্ঠানে (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়। এতে গাইবান্ধার পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রওনক জাহান তুবা বিষয়ভিত্তিক কুইজ-এ (সাধারণ জ্ঞান-বালিকা) প্রথমস্থান অধিকার করেন। তুবাপলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ীর (প্রফেসপাড়া) শিক্ষক দম্পতি প্রভাষক আব্দুর রাজ্জাক ও প্রভাষক মোছা. ইসমোতারা দম্পতির মেয়ে।
পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার এ বিষয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, পুরস্কৃত সকল শিক্ষার্থীই এসব বিষয়ে মেধাবী ও দক্ষ। জেলা পর্যায়ে এসব প্রতিযোগিতার ক্ষেত্রে বিজয়ীরা গুরুত্বপূর্ণ অবদান রাখায় যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তাদেরকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
জেলা যাচাই-বাছাই কমিটির তত্ত্বাবধানে রওনক জাহান তুবাকে প্রথম স্থানে মনোনীত করা হয়। এ জন্য কমিটির সকল সদস্যবৃন্দ ছাড়াও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং দো’আ ছাড়াও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তুবার বাবা ও মা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায় প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানে পলাশবাড়ীর তুবা’র প্রথম স্থান অধিকার

Update Time : ০৯:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫