Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ Time View

আজকের জনগণ ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে পড়া যাত্রীবাহী জাহাজ ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’-এর ১০৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এখনো নিখোঁজ রয়েছেন ১৩০ জন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জাহাজটিতে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু সদস্যসহ মোট ২৪৩ জন ছিলেন। এটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যে রোববার ভোরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রথমে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হলেও পরে ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী ডুডি পুরওয়াগান্ধি জানান, হেলিকপ্টার থেকে পাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী জাহাজটি ডুবে যায়নি, বরং সাগরে উল্টে গেছে।

নিখোঁজ ১৩০ জনের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকাজে একাধিক জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি; বিষয়টি তদন্ত করা হচ্ছে।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় আন্তদ্বীপ যাতায়াতে নৌপথের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। তবে দেশটিতে প্রায়ই নৌযান দুর্ঘটনা ঘটে এবং নৌনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

Update Time : ০৬:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬