Dhaka ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ যুবকের কারাদণ্ড যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক ইসলামাবাদে, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ডোবানোর হুঁশিয়ারি সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’ বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ কানাডার ফেডারেল এমপি নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশির রেকর্ড প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে  ১০ নির্দেশনা

ডটিনের বিষে আবারও নীল হলো বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১৮৯ Time View

প্রথম টি-টোয়েন্টি ২২ বলে অপরাজিত ৫১ রান করেছিলেন ডিয়ান্দ্রা ডটিন। ওই ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ক্যারিবিয়ান মেয়েদের কাছে পাত্তা পেল না নিগাল সুলতানা জ্যোতির দল। এবারও ডটিনের বিষে নীল হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
ডটিনের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২০১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ তুলতে পারে ৯ উইকেটে ৯৫ রান। ফলে জ্যোতির দল হারে ১০৬ রানের বিশাল ব্যবধানে। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।

রানের হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় বড় হার। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডের কাছে ১৩২ রানে হেরেছিল মেয়েরা।
এর আগে বাংলাদেশের বিপক্ষে দলীয় স্কোর ২০০ বা তার বেশি করতে পারেনি কোনো দল। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১৮৯ রান তোলার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার।
বৃহস্পতিবার সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিং নামে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৬৩ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ। ৯ চারের সঙ্গে ২ ছক্কা হাঁকান তিনি।
ডটিন করেন ২০ বলে ৪৯ রান। ৩ চারের সঙ্গে হাঁকান ৫ ছক্কা। তৃতীয় উইকেটে কিয়ানার সঙ্গে ২৭ বলে ৬৩ রানের জুটি করেন ডটিন। এই জুটিতেই ২০০ রান ছোয়ার ইঙ্গিত দেয় ওয়েস্ট ইন্ডিজ। নিচের দিকে শাবিকা গজনবি ১২ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে কাজটি সহজ করে দেন।
বল হাতে বাংলাদেশের হয়ে ৩৮ রানে ৩ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। ২টি উইকেট নেন রায়েয়া খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ যুবকের কারাদণ্ড

ডটিনের বিষে আবারও নীল হলো বাংলাদেশ

Update Time : ১২:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫