Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে জিম্মি ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ৩২০ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর মঙ্গলবার রাতে খিলগাঁওয়ে এক তরুণীর সঙ্গে দেখা করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।  পরে তাকে জিম্মি করা হয়। বুধবার সকালে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে খিলগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটকের কথা জানিয়েছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের পুলিশের সহকারী কমিশনার আরিফুল ইসলাম সরকার। তারা হলেন- দীন ইসলাম (২৭) ও সাইফুল ইসলাম অপূর্ব (২৮)।

জরুরি সেবা নম্বরের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাবির বিজয় একাত্তর হল থেকে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম ৯৯৯- এ ফোন করেন।  তার কাছ থেকে জানা যায়, ওই হলের জুনিয়র এক শিক্ষার্থী মঙ্গলবার রাতে খিলগাঁওয়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ভোরে জানা যায় তাকে আটকে রাখা হয়েছে।  ফোন নম্বর বন্ধ থাকলেও মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতজনদের কাছে থেকে টাকা চাওয়া হচ্ছিল। ওই শিক্ষার্থীকে খুব মারধর করা হয়।  মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা চাওয়া হয়।  পরে প্রযুক্তির সহায়তায় দক্ষিণ গোড়ানের একটি বাসা শনাক্ত করে পুলিশ। পরে ওই শিক্ষার্থীকে (২৩) উদ্ধার এবং দুজনকে আটক করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরিফুল জানান, প্রাথমিকভাবে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর সঙ্গে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। তার সঙ্গে দেখা করতে খিলগাঁও এলাকায় এসেছিলেন ওই শিক্ষার্থী। তারপরেই প্রতারকদের খপ্পরে পড়েন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে 

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে জিম্মি ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার

Update Time : ০৯:১৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩