Dhaka ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমার আভাস

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ৪১৯ Time View

সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। দেশের বেশিরভাগ অঞ্চলেই ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে বজ্রমেঘ সৃষ্টি হচ্ছে, তাই উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা, পায়রা ও সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

এসব তথ্য নিশ্চিত করে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, সারাদেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির প্রবণতা দেশের উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে বেশি ছিল। এখন উত্তরাঞ্চলেও অতিভারী বৃষ্টি হচ্ছে। সোমবার দিনভর ঢাকায় বৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে। অতিভারী বৃষ্টির মধ্যে নিকলীতে ২৩৫, বগুড়ায় ২১৩, বদলগাছিতে ১৪১, তাড়াশে ১২৭, কক্সবাজারে ১৬৭, টেকনাফে ১২৮, মোংলায় ১৯২, বরিশালে ১৬৪, পটুয়াখালীতে ১০০, খেপুপাড়ায় ১৫৫, ভোলায় ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমার আভাস

Update Time : ০৫:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩