Dhaka ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

দেবহাটার সখিপুরে আবাসিক এলাকায় কারখানা, মানছে না কোন বাঁধা!

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ২২৮ Time View

দেবহাটার সখিপুরে আবাসিক এলাকায় নির্মাণকৃত কারখানার মেশিনের শব্দ আর ধূলাবালিতে অতিষ্ট এলাকাবাসী। দিনে রাতে বিকট শব্দ ঘুম হারাম হয়ে যাওয়া পাশাপাশি কারখানার ধুলা ময়লাতে ভরে যাচ্ছে বাসতবাড়ি। এবিষয়ে একাধিক বার অভিযোগ করেও মিলছে না কোন সমাধান। সাম্প্রতিক বিষয়টি নিয়ে কয়েক দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে স্থানীয়রা জানান, উপজেলার উত্তর সখিপুর গ্রামের বাসিন্দা মৃত নুরআলী বিশ্বাসের ছেলে মুনসুর আলী বিশ্বাস আবাসিক এলাকায় একটি কাঠের আসববপত্র তৈরী ও কাঠের ডিজাইনের কারখানা স্থাপন করেছেন। আরও জানা যায়, সে আবাসিক এলাকায় ১১ শতক জমি বসতঘর নির্মান করার জন্য খরিদ করেন। সেখানে বাড়ী নির্মান না করে সৌখিন ফার্নিচার ও ডিজিটাল নকশা ঘর নামে ফার্নিচার তৈরির কারখানা নির্মান করেছেন। ওই কারখানায় ধীরে ধীরে ফার্নিচার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি স্থাপন করেন। সম্প্রতি সময়ে একটি ভারী মেশিন স্থাপন করা হয়েছে। যা সকাল হতে মধ্যরাত, কখনো সারারাত বিকট শব্দে চলতে থাকে। এছাড়া ফার্নিচারে ব্যবহৃত রং, বিভিন্ন কেমিক্যাল এবং কাঠের গুড়ার কারনে বায়ু দূষণ সহ মেশিনের বিকট শব্দে স্থানীয় বাড়ির লোকজনের স্বাস্থ্যের মারাত্মক বিপর্যয় ঘটছে।
তীব্র চলমান শব্দের ফলে শিশুদের পড়ালেখা, ঘুম, শ্রবণ শক্তি, মানসিক ও শারিরীক স্বাস্থ্যের ব্যাপক ভাবে অবনতি ঘটছে। বর্তমানে আশেপাশের পরিবার গুলোর কয়েকজন শ্বাসকষ্ট, মাথা ব্যথা ও কানের অসুখে ভুগছেন। বিষয়টি নিয়ে ইতোপূর্বে রাত্র ১২ টার দিকে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনাস্থালে আসার আহবান জানান স্থানীয়রা। তিনি ঘটনাস্থলে এসে গভীর রাতে মেশিন চালু অবস্থায় দেখে তা বন্ধ করার নির্দেশ দেন। চেয়ারম্যানের উপস্থিতিতে মেশিন বন্ধ রাখা হয়। চেয়ারম্যান ঘটনাস্থল ত্যাগের কিছু পরেই আবারও মেশিন চালু করেন তারা। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের পর তিনি সহকারী কমিশনার (ভূমি) এর জরুরী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউনিয়ন ভ‚মি সহকারী কমকর্তা প্রশান্ত কুমার সরকার উভয় পক্ষকে একটি নোটিশ প্রদান করে গত ১৪ নভেম্বর সরেজমিনে তদন্ত করে। রবিবার ১৭ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত প্রতিবেদন প্রদান করবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

দেবহাটার সখিপুরে আবাসিক এলাকায় কারখানা, মানছে না কোন বাঁধা!

Update Time : ০৪:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪