Dhaka ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

নায়ক ফারুকের আসনে নৌকার মাঝি আরাফাত

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • ১৪৬১ Time View

ঢাকা ১৭ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টেলিভিশন ‘টক শো’তে পরিচিত মুখ মোহাম্মদ এ আরাফাত; যিনি দলের কার্যনিবাহী কমিটির সদস্য।

শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে গণভবনের ফটকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা ১৭ আসনে কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত আছেন। যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষায় ডিগ্রি নেওয়া এই গবেষক বর্তমানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্র নায়ক আকবর হোসেন পাঠানের মৃত্যুতে শূন্য এই আসনে উপ নির্বাচন হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ ফুরোনোর কয়েক মাস আগে। ফলে আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে যিনি জিতবেন, তিনি মাত্র কয়েক মাসের জন্যই এই সংসদে থাকতে পারবেন।

বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এই উপনির্বাচনে অংশ না নিলেও নৌকার প্রার্থী হতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন ডজন দুয়েক ব্যক্তি, যাদের মধ্যে রাজনীতিকদের পাশাপাশি ব্যবসায়ী, অভিনেতাসহ নানাজন ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

নায়ক ফারুকের আসনে নৌকার মাঝি আরাফাত

Update Time : ০৯:১৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩