Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯০ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিক সবুজ মিয়ার (২৩) ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সবুজ মিয়া ইটভাটায় কাজ করে। গত ৪ ফেব্রুয়ারি সবুজের স্ত্রী মেরিনা খাতুন বাবার বাড়ী আমলাগাছী কয়ারপাড়ায় বেড়াতে যায়। গত ৮ ফেব্রুয়ারি সবুজ ইটভাটায় কাজ শেষে শ্বশুর বাড়ীতে যায়। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সবুজ শ্বশুর বাড়ীতে থেকে এসে নিজ শয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দীর্ঘসময় থাকে। সবুজ দীর্ঘসময় ঘরের ভিতর থাকার করণে তার বড় ভাবী মিতা বেগম দুপুর ১টার দিকে ঘরের দরজার ফাঁক দিয়ে দেখে সে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলিয়ে রয়েছে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে তার মরদেহ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজ মাদকাসক্ত ছিল বলে সে মানসিক চাপে থাকতেন। তবে গলায় ফাঁস দেয়ার কারণ এখনও জানা যায়নি। এব্যাপারে থানায় একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৭:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫