Dhaka ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পলাশবাড়ীতে বাড়ি ভেঙে নিয়ে গেল প্রতিপক্ষ নিরাপত্তাহীনতায় শামসুল ইসলামের পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১৩৪ Time View

সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ী থানার গিরীধারীপুর গ্রামের বাসিন্দা মোঃ শামসুল ইসলাম তার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর গ্রামে অবস্থিত প্রায় পাঁচ বিঘা জমি তিনি ও তার সহোদর ভাইয়েরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল ও চাষাবাদ করে আসছিলেন।
তবে সম্প্রতি ওই এলাকার আমিনুল, মঞ্জুরুল, আবুল হোসেন, নুরুল আমীন ও তাদের সহযোগীরা জোরপূর্বক শামসুল ইসলামের ভোগদখলীয় জমিতে নির্মিত পুরনো টিনের বাড়ি ভেঙে নেয়। শুধু তাই নয়, ওই বাড়ির চারপাশে থাকা অর্ধশতাধিক ফলদ ও কাঠের গাছ কেটে ফেলারও পরিকল্পনা করছে তারা বলে অভিযোগ করেন শামসুল ইসলাম।
নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে তিনি ওই বাড়িতে যেতে পারছেন না । শামসুল ইসলামের ভাষ্যে, “আমার সবকিছু শেষ হয়ে গেল। আমি এখন সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় আছি। জমির কাগজপত্র থাকা সত্ত্বেও অন্যায়ভাবে আমার বাড়িঘর ভেঙে নিয়ে যায় তারা। আমার প্রায় পাঁচ বিঘা জমি তারা দখলে নিয়েছে।”
তিনি জানান, এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা আইনের তোয়াক্কা না করে দখলবাজি চালিয়ে যাচ্ছে।
বর্তমানে তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে তিনি ও তার পরিবার আবারও নিরাপদে তাদের ওই বাড়িতে যেতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

পলাশবাড়ীতে বাড়ি ভেঙে নিয়ে গেল প্রতিপক্ষ নিরাপত্তাহীনতায় শামসুল ইসলামের পরিবার

Update Time : ০৭:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫