
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনি ধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলা বাস্তবায়নের দবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।। শুক্রবার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে মহিমাগঞ্জবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা রবিউল ইসলাম খাজা, সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান মিলন, মোফাজ্জল হোসেন মৃধা, সুজন, হিরনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ১৯৭৯ সালের ২৯ জুলাই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক জনসভায় মহিমাগঞ্জ থানা হেড কোয়াটার হিসাবে ঘোষণা করেন । এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কাছে উপজেলা বাস্তবায়নের দাবি জানান তারা।

Reporter Name 



















