Dhaka ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিমদের নিয়ে ইফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৬৩ Time View

স্টাফ রিপোর্টঃ দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে গাইবান্ধায় এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মিলনায়তনে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের গাইবান্ধা জেলা প্রতিনিধি সাইফুল মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, ফোকাস বাংলা ও দৃক নিউজের ফটো সাংবাদিক কুদ্দুস আলম, দৈনিক করতোয়ার মহিমাগঞ্জ প্রতিনিধি মনজুর হাবীব মনজু, এশিয়ান টেলিভিশনের চিত্র সাংবাদিক ওবায়দুল ইসলাম মুন্না, সাংবাদিক ময়নুল ইসলাম, ভোরের আকাশের জেলা প্রতিনিধি রিফাতুন্নবী রিফাত, দৈনিক মাধুকরের স্টাফ রিপোর্টার সায়েম শান্ত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যাত্রার শুরু থেকেই পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন। সাদাকে সাদা, কালোকে কালো বলার মাধ্যমে গ্রহণযোগ্যতায় বরাবরই শীর্ষে রয়েছে পত্রিকাটি। প্রিন্টের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সন সারা দুনিয়াতে বাংলা ভাষাভাষী পাঠকের কাছে জনপ্রিয়তার শীর্ষে।
বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের স্বার্থে সংবাদপত্রের অবদানের কথা তুলে ধরেন এবং এর মতো আরও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।
শেষে দোয়া পরিচালনা করেন গাইবান্ধা শহরের কাসেমুল উলুম নূরানি হাফিজিয়া এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মকবুল হোসেন মুকুল। এছাড়াও ওই এতিমখানার এতিম শিশু ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয়

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিমদের নিয়ে ইফতার

Update Time : ০৭:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫