Dhaka ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

বিকেএসপিতে সুযোগ: পলাশবাড়ীর মুখ উজ্জ্বল করলেন সাদিয়া ও আদ্রিতা

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৪ Time View

পলাশবাড়ী  প্রতিনিধি:

গাইবান্ধার ক্রীড়াঙ্গনে নতুন সাফল্যের পালক যুক্ত হলো। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পেয়ে পলাশবাড়ীর মুখ উজ্জ্বল করেছেন দুই নারী ফুটবলার-সাদিয়া আক্তার ও আদ্রিতা রায়। চলতি বছর সারা দেশ থেকে মাত্র ১০ জন নারী ফুটবলার বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েছেন, যার মধ্যে দুইজনই উঠে এসেছেন পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি থেকে।

খেলোয়াড় পরিচিতি বিকেএসপিতে সুযোগ পাওয়া সাদিয়া আক্তার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সোহেব মিয়ার মেয়ে। অন্যদিকে, আদ্রিতা রায় পলাশবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলশী কুমার রায়ের মেয়ে। দুজনই পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির নিয়মিত খেলোয়াড়।

সাফল্যের নেপথ্যে ২০১৮ সালে যাত্রা শুরু করা পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি গাইবান্ধার ক্রীড়াঙ্গনে নিয়মিত ইতিবাচক ভূমিকা রাখছে। একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার ও জেলা নারী দলের কোচ সুরুজ হক লিটন। নারী দলের সহকারী কোচ হিসেবে আছেন হাবিবা। এছাড়া পুরুষ দলের সহযোগী হিসেবে কাজ করছেন রাকিব, নিয়ামুল ও মুন। তাদের নিবিড় প্রশিক্ষণেই উঠে এসেছেন সাদিয়া ও আদ্রিতা। সুরুজ হক লিটন জানান, নিয়মিত চর্চা আর পরিশ্রম আজ দু’জন বিকেএসপিতে স্থান পেয়েছে যা আমাদের পলাশবাড়ি  এবং গাইবান্ধার  মুখ উজ্জ্বল করেছে। তিনি আশা করেন  গাইবান্ধার নারী  খেলোয়ারেরা দেশ বিদেশে সুনাম বয়ে আনবে।

একাডেমি সূত্রে জানা যায়, ছেলে ও মেয়ে উভয় দলই জেলার বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত সাফল্য অর্জন করে আসছে। বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ ও ক্রীড়া সুবিধা পাওয়ার সুযোগ থাকায় সাদিয়া ও আদ্রিতাকে নিয়ে আশাবাদী একাডেমির কর্মকর্তারা। তাদের বিশ্বাস, ভবিষ্যতে এই দুই কিশোরী জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে।

আনন্দ ও উচ্ছ্বাস স্থানীয় দুই কিশোরীর এমন সাফল্যে পলাশবাড়ীর ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে। স্থানীয় ফুটবল প্রেমীরা জানান, এই সাফল্য শুধু পলাশবাড়ীর নয়, পুরো গাইবান্ধা জেলার। তাদের এই অর্জন নতুন প্রজন্মের খেলোয়াড়দের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

একাডেমির সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ বলেন, ‘‘পলাশবাড়ী উপজেলা ফুটবল একাডেমির দুই নারী ফুটবলার বিকেএসপিতে সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। এটি একাডেমি ও উপজেলার জন্য বড় অর্জন। এই সাফল্যের পেছনে কোচ, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বিকেএসপিতে সুযোগ: পলাশবাড়ীর মুখ উজ্জ্বল করলেন সাদিয়া ও আদ্রিতা

Update Time : ০৭:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬