Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁর পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: টিকটকার ‘হিরো নানা’ আটক বামনডাঙ্গায় রাতের আঁধারে সিন্ডিকেটের ধান সংগ্রহ: ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা আর্জেন্টিনাকে হারাতে দরকার নিখুঁত ও সাহসী ফুটবল’: হুঙ্কার অস্ট্রিয়া কোচের মহিমাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু ছাত্রশিবিরের নেতা সাইফুল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১ চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’ দারিয়াপুরে বৃক্ষরোপন, ফলদ চারা বিতরণ ও ফল উৎসব অনুষ্ঠিত ১০ লাখে বিক্রি হলেন রুশ সেনাবাহিনীর কাছে: যুদ্ধশিবির থেকে বাংলাদেশি যুবকের বাঁচার আকুতি

আর্জেন্টিনাকে হারাতে দরকার নিখুঁত ও সাহসী ফুটবল’: হুঙ্কার অস্ট্রিয়া কোচের

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৪ Time View

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে সমীহ করছেন অস্ট্রিয়ার প্রধান কোচ রালফ র‍্যাংনিক। তার মতে, বর্তমান আর্জেন্টিনাকে কেবল লিওনেল মেসির ওপর নির্ভরশীল দল ভাবলে বড় ভুল হবে; কারণ এই দলের প্রতিটি পজিশনই অত্যন্ত শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের ডালাসে গ্রুপ ‘জে’-এর হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন অস্ট্রিয়া কোচ। আর্জেন্টিনার শক্তির জায়গা ও দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে ৬৭ বছর বয়সী এই রণকৌশলী স্পষ্ট জানান, আলবিসেলেস্তেদের কোনো দুর্বল দিক তার চোখে পড়েনি।

র‍্যাংনিক বলেন, “আর্জেন্টিনা এমন একটি দল যেখানে প্রতিটি পজিশনেই বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তাই তাদের কেবল একজন তারকার দল হিসেবে বিবেচনা করাটা ভুল হবে।”

প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপ মিশন শুরু করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই হ্যাটট্রিকের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে সমতা এনেছেন তিনি। আর মাত্র একটি গোল করলেই এককভাবে শীর্ষে পৌঁছে যাবেন এলএমটেন। তবে র‍্যাংনিকের মতে, আর্জেন্টিনার আসল শক্তি একক কোনো খেলোয়াড় নন, বরং দলগত বোঝাপড়া এবং স্কোয়াডের গভীরতা।

বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দেওয়ার উপায় বাতলে অস্ট্রিয়া কোচ বলেন, “আর্জেন্টিনাকে হারাতে হলে আমাদের কৌশলগতভাবে নিখুঁত হতে হবে এবং মাঠে সাহসী মানসিকতা নিয়ে খেলতে হবে। নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দিতে না পারলে এই ম্যাচ থেকে ইতিবাচক কিছু পাওয়া অসম্ভব।”

কঠিন সমীকরণ সামনে থাকলেও আশাবাদী র‍্যাংনিক। তিনি যোগ করেন, “ফুটবলে যেকোনো কিছুই সম্ভব—ড্র থেকে শুরু করে জয়, সবই হতে পারে। সঠিক পরিকল্পনা আর লড়াইয়ের মানসিকতা থাকলে আর্জেন্টিনার বিপক্ষেও ভালো ফল পাওয়া সম্ভব।”

উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে অস্ট্রিয়াও। আজ রাত ১১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল, যেখানে জয়ী দল নকআউট পর্বের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: টিকটকার ‘হিরো নানা’ আটক

আর্জেন্টিনাকে হারাতে দরকার নিখুঁত ও সাহসী ফুটবল’: হুঙ্কার অস্ট্রিয়া কোচের

Update Time : ০৩:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬