Dhaka ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন বিশ্বব্যাংক, সরকার ও ডব্লিউএফপির প্রতিনিধিদলের জিইউকে এর প্রকল্প পরিদর্শন গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

এক হাতে স্বপ্ন আর অন্য হাতে সীমাবদ্ধতার হিসাব-এমন প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলা গাইবান্ধার একদল মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে স্থানীয় কয়েকটি সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। পরিবারের আর্থিক সংকট ও নানা টানাপোড়েনের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়া অসচ্ছল মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

‘মেধা যেখানে, সম্ভাবনা সেখানে’—এই প্রতিপাদ্য নিয়ে তৃতীয়বারের মতো এ আয়োজন করে সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন, সু-প্যালেস, ফ্যাশন প্যালেস ও বই ঘর পাঠাগার। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগে ‘এসএসসি শিক্ষাবৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিশেষ সেশন পরিচালনা করেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা এ বি এম জিল্লুর রহমান।

স্বাগত বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান শিক্ষাবৃত্তির লক্ষ্য, আবেদন প্রক্রিয়া এবং স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের চিত্র তুলে ধরেন। আয়োজকেরা জানান, আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবীর উচ্চশিক্ষার পথ রুদ্ধ করতে না পারে এবং শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা আবেগঘন অনুভূতি প্রকাশ করে জানান, এ ধরনের সহায়তা তাঁদের কঠিন পথচলায় নতুন প্রেরণা জোগাবে। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার সঠিক বিকাশ ঘটিয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনিছা আখতার বেগম চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা আফরোজা বেগম লুপু এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সু-প্যালেস ও ফ্যাশন প্যালেসের স্বত্বাধিকারী মোঃ আবুল হোসেন মৃধা সোহাগ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম আজাদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ রাশেদ মিয়া, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন শাহ্, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান এবং ফোকাস বাংলার ফটোসাংবাদিক কুদ্দুস আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রজেক্ট অফিসার আতহার মিহদা তুবা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নগদ বৃত্তির অর্থ, সনদপত্র, সম্মাননা ক্রেস্ট, বই, পেনহোল্ডার, নোটপ্যাড ও বিশেষ ডিসকাউন্ট কার্ড বিতরণ করা হয়।

এ সময় এসএসসি ২০২৬ পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে তৃতীয় এবং গাইবান্ধা জেলায় প্রথম স্থান অর্জনকারী আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাইয়ান জানিক সরকারকে বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ

মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : ০২:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬