Dhaka ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

যুক্তরাষ্ট্রে ভুল পথে আসা মাতাল চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫০ Time View

আজকের জনগণ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ভুল পথে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একই পরিবারের বাবা ও আট বছর বয়সী ছোট মেয়ে।

নিহতরা হলেন মুসাম্মাত শামীমা বেগম (৪৬) ও তাঁর মেয়ে আরিবা জাহিন (২৩)। তাঁরা ভার্জিনিয়ার বাসিন্দা ছিলেন।

মেরিল্যান্ড স্টেট পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বেথেসডার ইন্টারস্টেট-২৭০ মহাসড়কে একটি ফোর্ড মুস্তাং ভুল পথে দ্রুতগতিতে এসে বাংলাদেশি পরিবারটির টয়োটা ক্যামরিকে সজোরে ধাক্কা দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মুস্তাংয়ের চালক জোসে ক্যাবালেরো নোলাস্কো (৩২) মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তাঁকে গ্রেপ্তার করে জোড়া নরহত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

সোমবার জোহরের নামাজের পর গেইথার্সবার্গের ইসলামিক সেন্টার অব মেরিল্যান্ডে মা ও মেয়ের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পরে ফ্রেডেরিকে তাঁদের দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

যুক্তরাষ্ট্রে ভুল পথে আসা মাতাল চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত

Update Time : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬