Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

শাজাহানপুরে দুবলাগাড়ী পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ১০২ Time View

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী পশুর হাটে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার দুবলাগাড়ী পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

অভিযানকালে অতিরিক্ত হাসিল আদায়ের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বা সংশ্লিষ্ট বিধি অনুযায়ী হাটের ইজারাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে যেন শুধুমাত্র সরকার নির্ধারিত হারেই হাসিল আদায় করা হয়, সে বিষয়ে ইজারাদার পক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার পশুর হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায় ও যেকোনো ধরনের অনিয়ম রোধে প্রশাসনের এই নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

শাজাহানপুরে দুবলাগাড়ী পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

Update Time : ১১:৩০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬