Dhaka ০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৪:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১০৯ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

কুচক্রী মহলের প্ররোচনায় নিজের একমাত্র সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অবশেষে অনুতপ্ত হয়ে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধ পিতা মোঃ মাহাবুব ইসলাম দোলন। বুধবার (২০ মে) দুপুরে ‘সাপ্তাহিক অবিরাম’ পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ভুল স্বীকার করেন। কতিপয় আত্মীয়স্বজন ও একজন স্থানীয় সাংবাদিকের প্ররোচনায় পড়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছিলেন বলে জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাবুব ইসলাম দোলন বলেন, তার একমাত্র ছেলে হাসানুর রহমান ও পুত্রবধূ উম্মে মাহাবুবা সোমা গাইবান্ধা জেলা শহরে বসবাস করলেও নিয়মিত তার যথাযথ ভরণ-পোষণ ও দেখভাল করে আসছেন। কিন্তু তার বার্ধক্য ও অসুস্থতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মেয়ের ঘরের নাতি মোঃ মখদুম সরকার এবং ভাতিজা (পুতুরা) মোঃ ফিরোজ সরকার তাকে সার্বক্ষণিক ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে ভুল বুঝিয়ে আসছিল।

তিনি আরও বলেন, একপর্যায়ে তিনি মখদুম সরকার ও ফিরোজ সরকারের চক্রান্ত বুঝতে না পেরে গত জানুয়ারি মাসে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তাদের ষড়যন্ত্র বুঝতে পেরে এবং নিজের ভুল অনুধাবন করে গত ৫ মার্চ গাইবান্ধা নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের (হলফনামা) মাধ্যমে মামলাটি আর পরিচালনা করবেন না বলে মূলে প্রত্যাহার করে নেন।

সংবাদ সম্মেলনে বৃদ্ধ মাহাবুব ইসলাম জানান, মিথ্যা মামলার কারণে পরিবারের সামাজিক সম্মান ও নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ায় তিনি গভীরভাবে অনুতপ্ত। পারিবারিক এই ভুল বোঝাবুঝির চিরতরে অবসান ঘটাতে এবং মামলাটি আর পরিচালনা না করার সিদ্ধান্তটি দেশবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরেন। তিনি এখন তার সন্তান ও পুত্রবধূর সাথে সুখে-শান্তিতে বসবাস করছেন বলেও জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

Update Time : ০৪:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬