Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‎আন্দোলন গড়ে তোলার আহ্বান নওগাঁয় বাস চালককে মারধর, ছাত্রদল নেতাসহ চার জনের বিরুদ্ধে মামলা শমসেরনগরসহ ৮ বিমানবন্দর সচল করার ঘোষণা  বুড়াইল নদীর বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে হাজারো মানুষের চলাচল: স্থায়ী সেতুর দাবি ভুক্তভোগীদের সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত ৫ ব্যক্তির পরিবারকে জেলা পরিষদের আর্থিক সহায়তা ফুলছড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের চাল বিতরণ নেইমারের ব্রাজিল দলে প্রত্যাবর্তন, আবেগঘন খোলা চিঠি বাবার সাপাহারে দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ: ঠাকুরগাঁওয়ের বীরগড়কে হারিয়ে কুড়িগ্রামের চিলমারী চ্যাম্পিয়ন

সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৪:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৩৪ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

কুচক্রী মহলের প্ররোচনায় নিজের একমাত্র সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অবশেষে অনুতপ্ত হয়ে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধ পিতা মোঃ মাহাবুব ইসলাম দোলন। বুধবার (২০ মে) দুপুরে ‘সাপ্তাহিক অবিরাম’ পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ভুল স্বীকার করেন। কতিপয় আত্মীয়স্বজন ও একজন স্থানীয় সাংবাদিকের প্ররোচনায় পড়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছিলেন বলে জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাবুব ইসলাম দোলন বলেন, তার একমাত্র ছেলে হাসানুর রহমান ও পুত্রবধূ উম্মে মাহাবুবা সোমা গাইবান্ধা জেলা শহরে বসবাস করলেও নিয়মিত তার যথাযথ ভরণ-পোষণ ও দেখভাল করে আসছেন। কিন্তু তার বার্ধক্য ও অসুস্থতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মেয়ের ঘরের নাতি মোঃ মখদুম সরকার এবং ভাতিজা (পুতুরা) মোঃ ফিরোজ সরকার তাকে সার্বক্ষণিক ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে ভুল বুঝিয়ে আসছিল।

তিনি আরও বলেন, একপর্যায়ে তিনি মখদুম সরকার ও ফিরোজ সরকারের চক্রান্ত বুঝতে না পেরে গত জানুয়ারি মাসে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তাদের ষড়যন্ত্র বুঝতে পেরে এবং নিজের ভুল অনুধাবন করে গত ৫ মার্চ গাইবান্ধা নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের (হলফনামা) মাধ্যমে মামলাটি আর পরিচালনা করবেন না বলে মূলে প্রত্যাহার করে নেন।

সংবাদ সম্মেলনে বৃদ্ধ মাহাবুব ইসলাম জানান, মিথ্যা মামলার কারণে পরিবারের সামাজিক সম্মান ও নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ায় তিনি গভীরভাবে অনুতপ্ত। পারিবারিক এই ভুল বোঝাবুঝির চিরতরে অবসান ঘটাতে এবং মামলাটি আর পরিচালনা না করার সিদ্ধান্তটি দেশবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরেন। তিনি এখন তার সন্তান ও পুত্রবধূর সাথে সুখে-শান্তিতে বসবাস করছেন বলেও জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

Update Time : ০৪:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬