Dhaka ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যান মিন্টু আর নেই

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ৩৪০ Time View

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল কবির মিন্টু (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মা, স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল সোয়া ১১ টার দিকে রংপুর ডক্টরস ক্লিনিকে অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ রোগ ও কিডনি জনিত রোগে ভুগছিলেন। শফিকুল কবির মিন্টু ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদ ও মোছা. লাইলী বেগম দম্পতির ছেলে।
এদিকে, শফিকুল কবির মিন্টুর মৃত্যুতে গাইবান্ধ-৩ আসনের এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ তথ্য নিশ্চিত করে ওই ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদৎ হোসেন বলেন, গত ২০২২ সালের ৩১ জানুয়ারি ষষ্ঠধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে বিপুল ভোটে তিনি জয়ী হন। সেই থেকে দক্ষতার সঙ্গে পরিষদের দায়িত্ব পালনের চেষ্টা করে আসছিলেন মিন্টু। ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন মন্ডল হিরু বলেন, শফিকুল কবির মিন্টু প্রায় ৫ বছর ধরে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করার একপর্যায়ে ইউপি নির্বাচনে দল তাকে মনোনয়নপত্র দেন। এরপর গত ২০২২ সালের ৩১ জানুয়ারি পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। শনিবার বাদ এশা তার পারিবারীক কবরস্থানে তাকে সমায়িত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে

সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যান মিন্টু আর নেই

Update Time : ০২:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩