Dhaka ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৩ জুয়ারু গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১১০ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশঝাড়ে গোপনে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য পুষ্প চন্দ্র দাসসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ মে সোমবার দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচার মন্ডলপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন– শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ভেলারায় মাঝিপাড়া গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে পুষ্প চন্দ্র দাস (৪০), দক্ষিণ সীচা (ছাতিনামারী) গ্রামের জবেদ আলীর ছেলে সামিউল ইসলাম (৪০) এবং সীচা মন্ডলপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চন্ডিপুর ইউনিয়নের সীচা (মন্ডলপাড়া) গ্রামের আমিনুল ইসলাম ঘটকের বাড়ির পিছনের বাঁশঝাড়ে জুয়ার আসর বসেছে। পরে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) দীপক চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৩’শ টাকা এবং জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬

সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৩ জুয়ারু গ্রেফতার

Update Time : ০৮:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫