Dhaka ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

থেমে গেল সুর, রয়ে গেল স্মৃতি—চিরবিদায় আশা ভোঁসলে

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৯৩ Time View

ডেস্ক রিপোর্ট: ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। শনিবার হৃদযন্ত্র ও শ্বাসজনিত জটিলতায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর অবস্থায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে তাঁর ছেলে আনন্দ ভোঁসলে আশা ভোঁসলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার (১৩ এপ্রিল) কিংবদন্তি এই গায়িকার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

১৯৩৩ সালে মঙ্গেশকর পরিবারে জন্ম নেওয়া আশা ভোঁসলে খুব অল্প বয়সেই সংগীতজগতে পা রাখেন। মাত্র ৯ বছর বয়সে গান শুরু করেন এবং ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রের গান রেকর্ড করেন। ৫০-এর দশক থেকেই বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেন তিনি। পরবর্তী তিন দশক ছিলেন সংগীত পরিচালকদের অন্যতম ভরসার কণ্ঠ।

ক্যারিয়ারের শুরুতে ক্যাবারে বা নৃত্যসংগীতের জন্য পরিচিত হলেও, পরে গজলসহ নানা ধারার গানে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ‘উমরাও জান’-এর “দিল চিজ কেয়া হ্যায়” এবং ‘ইজাজত’-এর “মেরা কুছ সামান” গান দুটি তাঁকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ৭ বার ফিল্মফেয়ার সেরা নারী প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার অর্জন করেন তিনি।

আশা ভোঁসলের মৃত্যুতে সংগীতজগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

থেমে গেল সুর, রয়ে গেল স্মৃতি—চিরবিদায় আশা ভোঁসলে

Update Time : ০৪:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬