
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে নির্বাহী সদস্যবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন তাজুল ইসলাম সাকা, শাহ মুশফিকুর রহমান মন্ডা, তুলসী সাহা, আরিফুল ইসলাম বাবু, কামরুজ্জামান চান, আব্দুল বারী, শেখ হুমায়ুন হক্কানী, মাসুদ মেহেদী, রওশন আরা মুক্তি, মমিন হক্কানী, আক্তারুজ্জামান মহব্বত, তোফাজ্জল হোসেন, জাহিদ হাসান সবুজ।
সভার শুরুতে সম্প্রতি প্রয়াত সুরবানী সংসদের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ প্রয়াত সকল সদস্যের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে কিছুক্ষন নীরবতা পালন করা হয়। সভায় স্বল্প সময়ের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, অবকাঠামো সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এর আগে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকারদের সংগঠন গীতিকবি সংসদ, রংপুর অঞ্চল অমিতাভ দাশ হিমুনকে বিশেষ গীতিকার হিসেবে সম্মাননা দেয়ায় সুরবানী সংসদের পক্ষ থেকে গীতিকবি সংসদ রংপুর অঞ্চলের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুনের এই সম্মান প্রাপ্তিতে সুরবানী সংসদের সদস্যবৃন্দ তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন স্মারক তুলে দেন।
এ সময় অমিতাভ দাশ হিমুন তার সম্মান প্রাপ্তি সুরবানী সংসদও অংশীদার উল্লেখ করে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রেখে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Reporter Name 

























