Dhaka ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পলাশবাড়ীতে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কয়েকটি গ্রামের বেশ কিছু মুসল্লি। দেশের প্রচলিত নিয়মের একদিন আগেই এই ঈদ পালিত হওয়ায় স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আজ শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়ায় আহলে হাদিস সম্প্রদায়ের অনুসারীরা এই ঈদের নামাজ আদায় করেন। জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন আমিনুল ইসলাম।

এর আগে সকাল থেকেই গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হেঁটে, বাইসাইকেল ও মোটরসাইকেলে করে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে থাকেন মুসল্লিরা। পরে স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ছাদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে বিভিন্ন এলাকা থেকে আসা শিশুসহ প্রায় ৩০ থেকে ৪০ জন মুসল্লি অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পলাশবাড়ীতে ঈদুল ফিতর উদযাপন

Update Time : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬