Dhaka ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

১০৪ রানের দাপুটে জয়, পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৯৬ Time View

ডেস্ক রিপোর্ট: নাহিদ রানার গতির তোপ, তাসকিন-তাইজুলের দাপট আর শান্তদের আত্মবিশ্বাসী ক্রিকেটে পাকিস্তানকে ১০৪ রানে উড়িয়ে দিল টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে জয়ের অপেক্ষা ছিল দীর্ঘ ২৩ বছরের। সেই অপেক্ষার অবসান হয়েছিল ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে মিরপুরেও পাকিস্তানকে হারাল শান্ত বাহিনী।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

আব্দুল্লাহ ফজল ৬৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তাইজুল ইসলামের এলবিডব্লিউ ফাঁদে পড়ে থামতে হয় তাকে। সালমান আগাও বেশিক্ষণ টিকতে পারেননি। পরে নাহিদ রানার ভয়ঙ্কর বোলিংয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। টানা দুই ওভারে মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিলকে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন এই তরুণ পেসার। শেষ পর্যন্ত মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

এর আগে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান করে ৩৮৬ রান। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা, ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান, আর সেই লক্ষ্যই হয়ে গেল বাংলাদেশের আরেকটি স্মরণীয় জয়ের গল্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

১০৪ রানের দাপুটে জয়, পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

Update Time : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬