Dhaka ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

উত্ত্যক্তকরণ ও যৌননিপীড়ন বন্ধে করণীয় বিষয়ে তরুণীদের সাথে মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১০৮ Time View

স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার লিগ্যাল এইড উপপরিষদের আয়োজনে উত্ত্যক্তকরণ ও যৌননিপীড়ন বন্ধে করণীয় বিষয়ে তরুণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৪ টায় জেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ,লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন জেলা সদস্য সম্পা দেব, তরুনী সদস্য মার্জিয়া ইসলাম তৈষী,তরণী সদস্য আসফিয়া ইসলাম বন্যা রেশমী খাতুন সহ অনেকে। বক্তারা বলেন, পুরুষাধিপত্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত হন। নারীর প্রতিরোধের ধরন তাদের প্রতিদিনের লড়াই। যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে জোটবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা আবশ্যক এবং তা এখনই শুরু করতে হবে। এখনই আওয়াজ তুলতে হবে। নারীর জন্য রুখে দাঁড়ানো ব্যতীত বিকল্প কিছু নেই।
ইভটিজিং সমস্যাকে যেকোন ভাবে দমন করতে হবে। এর একটি মেয়ে মানসিক ও শারীরিক ভাবে তির স্বীকার হবার পাশাপাশি তার পরিবারকেও এ নিয়ে বিপদে পড়তে হয়। ইভটিজিং বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এটা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন,নারী একজন মানুষ। তাদের সম্মান করতে হবে একজন মানুষ হিসেবেই। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। বন্ধ করতে হবে হয়রানি উত্ত্যক্তকরণ। এ লক্ষ্যে সরকার যে আইন প্রণোয়ন করেছে সে আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। বখাটেদের এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে তা দেখে অন্য বখাটেরাও শুধরে যায়। যাতে কেউ নারীকে অসম্মান করতে সাহস না পায়। সরকারের প্রনীত আইন থেকেও যেটি সব থেকে বড় ভূমিকা পালন করবে নারীদের হয়রানি প্রতিরোধে সেটি হলো সচেতনতা। নারীর প্রতি হয়রানি বন্ধ করতে সর্বস্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। নারীকে তার অধিকার তার সম্মান রক্ষায় সচেতন হতে হবে, সাহসী হতে হবে। ভয়ে নিজেকে গুটিয়ে রাখলে চলবে না। মনে রাখতে হবে যে, তারও দিনশেষে পুরুষের পাশাপাশি সমানভাবে কাজ করে বেঁচে থাকার অধিকার আছে। অধিকার আছে একজন স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে কাজ করে স্বাধীনভাবে বেঁচে থাকার।
বক্তারা বলেন, একজন নারী আপনার মা, বোন এবং আপনার সহধর্মিণী। তাই নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

উত্ত্যক্তকরণ ও যৌননিপীড়ন বন্ধে করণীয় বিষয়ে তরুণীদের সাথে মতবিনিময় সভা

Update Time : ০৭:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫