Dhaka ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ

ওমান উপসাগরে ইরানি জাহাজে হামলা, মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৪২ Time View

ডেস্ক রিপোর্ট: ওমান উপসাগরে একটি ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার।

রবিবারের (১৯ এপ্রিল) এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, জাহাজটি মার্কিন নৌবাহিনীর অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স জাহাজটিকে থামাতে গুলি চালায়, যার ফলে জাহাজটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি চলাচল বন্ধ করতে বাধ্য হয়।

এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়ার এক মুখপাত্র সতর্ক করে বলেন, এটি ‘সশস্ত্র জলদস্যুতা’ এবং এর জবাব দ্রুতই দেওয়া হবে। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এই ঘটনার প্রতিশোধ নিতে প্রস্তুত। ইরানের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল -এ দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানি জাহাজটি থামার নির্দেশ অমান্য করেছিল। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী

ওমান উপসাগরে ইরানি জাহাজে হামলা, মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

Update Time : ০১:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬