Dhaka ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি

ওয়াশিংটনের সিদ্ধান্তের অপেক্ষায় তেলআবিব, মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন জ্বলতে শুরু করেছে। বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে নতুন করে কড়া বার্তা দিল ইসরায়েল।

ইরানের উপর বড় ধরনের সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেত’-এর অপেক্ষায় রয়েছে ইসরায়েলি বাহিনী—এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তার এই মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কাৎজ বলেন, সম্ভাব্য যেকোনো হামলার লক্ষ্য হবে ইরানের সামরিক সক্ষমতাকে গুরুতরভাবে ধ্বংস করা। তার বক্তব্যে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে, এই অভিযান হলে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।

বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলেও জানান তিনি। কাৎজের ভাষায়, যেকোনো ধরনের আক্রমণ বা প্রতিরক্ষামূলক পদক্ষেপের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমন্বয়ের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে কাৎজের কিছু মন্তব্যকে বিশ্লেষকেরা তেহরানের ওপর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩

ওয়াশিংটনের সিদ্ধান্তের অপেক্ষায় তেলআবিব, মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা

Update Time : ১২:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬