Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কর্মীরহাতকে শক্তিশালী করে সেবামূলক কর্মকাণ্ড বেগবান করতে হবে: ডা. সাদিক

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১১০ Time View

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক বলেছেন, কর্মীরহাতকে আরও শক্তিশালী করে আগামীদিনে সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কর্মীরহাত’ এর আয়োজনে ‘আত্মকর্মসংস্থান কর্মসূচি ও যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’র প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি কর্মীরহাতের কার্যক্রমে সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিধপ্তরের উপ পরিচালক মো. ইমাম হাসিম ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।

প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কর্মীরহাতের সহ-ভাপতি এটিএম ফরহাদ হোসেন বিজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য মো. ফজলুর করিম, সহ-সভাপতি রকিবুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর কবির বাদল, সদস্য জাহিদুল হক লিটন, প্রশিক্ষণার্থী লিজু আকতার ও সুরাইয়া আকতার সিনথিয়া।

আয়োজকরা জানান, আমেরিকা প্রবাসীদের সংগঠন ফোরাম ৮৬ এর সহযোগিতায় গত চার বছর ধরে এই সেলাই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।বিবাহযোগ্য, স্বামী পরিত্যাক্তা নারীদের স্বামলম্বী করে গড়ে তুলতে তাদেরকে চারমাসব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়। বছরে দুটি ব্যাচে ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সমাপ্ত করেন। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, সনদপত্র ও মূলধন প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাত তাদের নানা সামাজিক কর্মকাণ্ড  দিয়ে নিজেদের পরিচিতি জাতীয় পর্যায়ে তুলে ধরেন। গত ১২ বছর ধরে চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি যৌতুক বিরোধী কর্মসূচির আওতায় বিবাহযোগ্য নারীদের আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

কর্মীরহাতকে শক্তিশালী করে সেবামূলক কর্মকাণ্ড বেগবান করতে হবে: ডা. সাদিক

Update Time : ০৩:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬