Dhaka ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন, অভিযুক্ত আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৭৮ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে প্রথম শ্রেণির এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘটনা স্থলের একটি ফাস্টফুড রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করেছে।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘জাফলং চাইনিজ অ্যান্ড ফাস্টফুড’ রেস্টুরেন্ট থেকে অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ওই রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত আমির উদ্দিনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এদিকে, ধর্ষণের ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে পুরো রেস্টুরেন্টটি পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন, অভিযুক্ত আটক

Update Time : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬