Dhaka ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১১৬ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদের ৬৩তম বছরে পর্দাপন উপলক্ষে শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি সংগঠন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কেএম রেজাউল হক, জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আযম আনাম, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সদস্য কামরুজ্জামান চান, তোফাজ্জল হোসেন প্রমুখ। পরে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, গাইবান্ধার প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদ ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। মূলত: লোকজ ও সংস্কৃতি চর্চায় সংগঠনটি এই দীর্ঘ সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Update Time : ০১:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫