Dhaka ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৯৮ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সাবেক আহ্বায়ক জিএম চৌধুরী মিঠুর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে স্থানীয় গানাসাস্ মিলনায়তনে এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় বুদ্ধিজীবী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর ত্যাগ ও কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
‎সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে নাগরিক শোকসভায় বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় সহ-সম্পাদক মিহির ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, সাংবাদিক গোবিন্দলাল দাস, গানাসার্স কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, জাসদ জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, গণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, জিএম চৌধুরী মিঠুর বড় ভাই মহসীন চৌধুরী শামীম, সাবেক বাসদ নেতা ওমর হাবীব বাদশা, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মোত্তালেব মন্ডল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সদস্য জুয়েল মিয়া, রাস্ট্র সংস্কার আন্দোলনের মৃনাল কান্তি বর্মন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফিরোজ আহমেদ, বাসদ মাকর্সবাদী জেলা সদস্য পরমানন্দ দাস, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা কামরুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাত জাহান লিপি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান।
বক্তারা বলেন, জিএম চৌধুরী মিঠু নানা ধরণের সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডে অগ্রণী ভুমিকা পালন করেছেন। তাঁর জীবন ছিল বহুমুখী কর্মকাণ্ডে উজ্জ্বল। বরেণ্য এই ব্যক্তিত্ব নিজ কর্মগুণেই সমাজের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আজীবন নিজেকে যুক্ত রেখেছিলেন মানবতার সেবা ও সামাজিক কর্মকাণ্ডে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনার একজন মানুষ। বক্তারা আরও বলেন, মিঠু ছিলেন সংগ্রামী প্রতিবাদী ও অকুতোভয় একজন মানুষ। তেমনটি করার মত লোকও দুর্ভাগা দেশ থেকে বিলীন হতে চলেছে। অসাধারণ প্রজ্ঞাবান, প্রথিতযশা এই মহান ব্যক্তিত্বের আত্মার শান্তি কামনা করেন বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা

Update Time : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫