Dhaka ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেফতারে গিয়ে পুলিশের ওপর হামলা: আটক ৬

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২৩৯ Time View

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের ওপর চড়াও হয়ে মারধর ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ওই আওয়ামী লীগ নেতা ও তার অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলায় গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল ও কনস্টেবল হোসেন মিয়া আহত হন।

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—কাটাবাড়ি গ্রামের আলাউদ্দিনের দুই ছেলে নুরুজ্জামান (৩৫) ও মানিক মিয়া (২০), সৈয়দ সোহাগের ছেলে সামিউল (২০), মৃত আসাদুল্লাহর ছেলে হাবিবুর রহমান (৪০), মৃত আজহার আলীর ছেলে তাজুল ইসলাম (৩৫) এবং আলতাফের ছেলে সুজন মিয়া (৪০)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। হামলার মূল উস্কানিদাতা ও আসামিকে গ্রেফতার করা সম্ভব না হলেও ছয়জনকে আটক করা হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) গ্রেফতারকৃতদের গাইবান্ধা আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেফতারে গিয়ে পুলিশের ওপর হামলা: আটক ৬

Update Time : ০৪:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬