Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ২১৯ Time View

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে নিজ বাড়িতে খুন হওয়া চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমার হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় শিক্ষক পরিবারের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক সমাজের পাশাপাশি নিহতের স্বজন ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নেতা শওকত জামান, আক্তারুজ্জামান ফারুক, নিহতের বাবা সোলায়মান আলী, ছেলে আহম্মেদ আব্দুল্লা রুপল, ভাই রাসেল, রেহেনা আফরোজ, মোনারুল হক, আবু তাহের, গোলাম কিবরিয়া রিপন, রুহুল আমীন জুয়েল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শিক্ষিকা সামছুন্নাহার রুমার নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিজ বাসায় হাত-পা বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা রুমাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৪:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬