Dhaka ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ঘোড়াঘাটে কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরি!

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ১৩০৭ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার কেন্দ্রীয় কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে চুরির বিষয়টি জানাজানি হলে কবরবাসীর আত্মীয়সহ উৎসুক জনতা কবরস্থানে ভীড় করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এ কবরস্থানে কিছু আম ও তাল গাছ রয়েছে। দুপুরে কিছু ছেলে আম ও তাল কুড়াতে গেলে কবরের নিরাপত্তা বেষ্টনী খোলা ও কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। পরে কবরের ভিতরে লক্ষ্য করলে কঙ্কাল দেখতে না পেয়ে লোকজনকে জানালে বিষয়টি এলাকার সবার নজরে আসে। পরে খোঁজ নিয়ে জানা যায় ৮/৯ মাস আগের পুরাতন ৪ টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। এ ছাড়া বিগত দিনেও এ কবরস্থান থেকে ৬ টি কঙ্কাল চুরি হয়েছে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, এখানে এর আগেও চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। সারা দেশে কঙ্কাল চোরের একটি চক্র আছে। মাঝে মধ্যে এমন খবর শোনা যায়। আজকের বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। আর যেন এমন ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ৪টি পুরাতন কবরের মাটি খুঁড়া অবস্থায় দেখা গেছে। মানুষের কঙ্কাল নিয়ে যারা ব্যবসা করে তারা এ ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

ঘোড়াঘাটে কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরি!

Update Time : ০৬:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩