Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাবাকে হারিয়ে মেসির পাশে ফুটবলবিশ্ব ‘ফোর্সা, লিও’ ঘোড়াঘাটে পাঁচ শতাধিক ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ আগামীকাল সাঘাটায় আসছেন জামায়াত আমীর রাবিতে গুরুতর অসুস্থ শিক্ষার্থী: এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৩ জনের সীমালঙ্ঘন নয়, ভালো আচরণের মাধ্যমে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী একটি চক্র বিদ্যুৎ-জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে চায়: প্রধানমন্ত্রী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে সাঘাটায় ছাত্রশিবিরের বিক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচনে এখন পর্যন্ত দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

ঘোড়াঘাটে পাঁচ শতাধিক ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে সাড়ে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ আগষ্ট) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে রায়হানুল ইসলাম (৩৬) এবং পার্বতীপুর কৈপাড়া গ্রামের শ্রী নিমাই চন্দ্রের ছেলে শ্রী সুবল চন্দ্র (৩০)।
পুলিশ জানায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামে রায়হানুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে রায়হানুল ইসলাম ও সুবল চন্দ্রকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি কালো রঙের সাইড ব্যাগ থেকে ৫শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘোড়াঘাট থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দেখিয়ে তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাবাকে হারিয়ে মেসির পাশে ফুটবলবিশ্ব ‘ফোর্সা, লিও’

ঘোড়াঘাটে পাঁচ শতাধিক ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার

Update Time : ০৪:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬