Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু 

চা বোর্ডের অভিযানে ৪০ বস্তা চা জব্দ ও জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৯৯ Time View

মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে চা বিক্রি ও মজুদ রাখার অভিযোগে “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রতিষ্ঠানটির গোদাম থেকে প্রায় ৮ লাখ ২২ হাজার টাকা সমমান মূল্যের ৪০ বস্তা চা জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ই জুলাই) দুপুরে বাংলাদেশ চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রের বরাতে জানা যায়, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ চিনু ভূষণ দাশের মালিকানাধীন “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চা বোর্ডের অনুমোদন ছাড়াই পলিপ্যাকে বিভিন্ন ব্র্যান্ডের চা প্যাকেট করে বাজারজাত করছিল। এছাড়া বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই এই কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি চা জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
একই দিনে শহরের স্টেশন রোড, সোনার বাংলা রোডসহ আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। অবৈধ চা বিপণন ও মানহীন চা বাজারজাত বন্ধে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন।
বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আব্দুল্লাহ আল্ বোরহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।
চা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চায়ের গুণগত মান অক্ষুন্ন রাখতে এবং অনুমোদনবিহীন বিপণন ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত

চা বোর্ডের অভিযানে ৪০ বস্তা চা জব্দ ও জরিমানা

Update Time : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫